Showing posts with label MANNA DEY. Show all posts
Showing posts with label MANNA DEY. Show all posts

Tuesday, May 8, 2018

JODI KAGOJE LEKHO NAAM LYRIC

যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে..

হৃদয় আছে যার
সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই
জীবনে প্রেম আসে..
কেউ কি ভেবেছিল
শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা
কাহিনী হয়ে যাবে..
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...

গভীর হয় গো
যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে
থাকে না কোনো ভাষা..
চোখেরও আড়ালে
মাটির নিচে ওই
ফল্গুর কোনো ধারা
নীরবে বয়ে যাবে...
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...

EI GORUR GADI CHEPE EKDIN LYRIC

এই গরুর গাড়ী চেপে একদিন যেতে যেতে সোনার এ গাঁয়ে দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়ে ছিল সোনার বেলায় সোনার বাংলায়...... ও..... এই গরুর গাড়ী চেপ...