Monday, July 4, 2016

TOMAY KI KONODIN BOLECHI LYRIC

তোমায় কি কোনোদিন বলেছি
ভালোবাসি আমি তোমাকে
কেন তুমি ভেবে নিলে
তোমার প্রেমিক আমাকে
--------
রোজ এখানে এই বাগানে
ফুটিয়েছি আমি কতো ফুল
একটিও ফুল দিয়ে তোমাকে
করেছি কি কোনদিনও ভুল
কোনোভাবে কখনো কি
ফেলেছি তোমায় বিপাকে
---------
এই সেতারে ওই নুপুরে
চেয়েছি কি কখনো মিলন
মীড় গমকের মূর্ছনাতে
একাই তো তুলেছি রণন
বেজে গেছে সেতার আমার
নিজের সুরের দেমাকে।

No comments:

Post a Comment

EI GORUR GADI CHEPE EKDIN LYRIC

এই গরুর গাড়ী চেপে একদিন যেতে যেতে সোনার এ গাঁয়ে দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়ে ছিল সোনার বেলায় সোনার বাংলায়...... ও..... এই গরুর গাড়ী চেপ...