Monday, July 4, 2016

ESO MAA ESO MAA LYRIC

এসো মা...... এসো মা......
এসো মা..... গৌরি মা......
বসে আছি পথ চেয়ে মা
আশার আলো জেলে
আনন্দেতে উঠবো ভরে
মাগো তুমি এলে.....
-----------------------
পাকা ধানে সোনার শিশির
সবুজ পাখি গায়
কাশের ফুলে কাঁপন লাগে
বাতাস ছুঁয়ে যায়
তোমার পুজার লগন পাবো
অনেক সাধনায়
মনের কমল পরশ করো
আলতা রাঙা পায়
এসো মা.....
------------------------------
সুখে দুখে ভরা থাকে
মানুষেরই জীবন
ভুলে যাব যত কিছু
দুঃখকে যে এখন
এক হয়ে যে মিলবো এবার
ফকির মহাজন
ধন্য হবে মা গো তোমার
পুজার আয়োজন
এসো মা......

No comments:

Post a Comment

EI GORUR GADI CHEPE EKDIN LYRIC

এই গরুর গাড়ী চেপে একদিন যেতে যেতে সোনার এ গাঁয়ে দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়ে ছিল সোনার বেলায় সোনার বাংলায়...... ও..... এই গরুর গাড়ী চেপ...